সিলেটের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি।’
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সিলেট নগরীর মালনিছড়া এলাকায় নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান, সহসভাপতি মো. জহিরুল ইসলাম মিশু, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, ক্লাব সদস্য ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন এবং সাংস্কৃতিক সংগঠক জসিম আল ফাহিম।
এ সময় ক্লাব নেতৃবৃন্দ ড. রাগীব আলীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। জবাবে ড. সৈয়দ রাগীব আলী নিজের শারীরিক সুস্থতার কথা জানান। তিনি বলেন, কিছু লোক সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে অপপ্রচার চালিয়েছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
সৌজন্য সাক্ষাৎকালে ড. সৈয়দ রাগীব আলী তাঁর রচিত ‘আমার জীবন—আমার স্মৃতি’ গ্রন্থটি সিলেট অনলাইন প্রেসক্লাবকে উপহার হিসেবে প্রদান করেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।