Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

দক্ষিণ সুরমায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ মিনি কাভার্ড ভ্যান আটক, গ্রেপ্তার ২

১১ নভেম্বর ২০২৬ • ১২:২৫ পূর্বাহ্ন

সিলেট :

সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও খাদ্যসামগ্রী জব্দ করেছে থানা পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানাধীন তেলীবাজার পয়েন্ট সংলগ্ন মা রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অমিত সাহার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় ঢাকা মেট্রো-ন-২২-১২৩০ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩২২ কার্টন বিস্কুট ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।


উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ডার্ক ফ্যান্টাসি চকো ফিলস বিস্কুট (৭৫ ও ৬৯ গ্রাম), রয়্যাল বোরবন চকলেটি ইনডালজেন্স, ওরিও স্যান্ডউইচ বিস্কুটের বিভিন্ন সাইজ এবং সোনপাপড়ি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।


এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন- সিলেটের জালালাবাদ থানাধীন ইনাতাবাদ, মাথার বাড়ি এলাকার মো. কয়ছর আহমদের ছেলে ইমন আহমদ (২৬) এবং পাবনা জেলার চাটমোহর থানাধীন জক্তলা নতুনপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মো. মুন্নাফ হোসেন (২৪)।


পুলিশ জানায়, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ৯ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ১০ দায়ের করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলাটি করা হয়। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com