Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

রণজিৎ সরকারের ভাইরাল ভিডিওতে উপস্থিতি শনাক্ত, সুনামগঞ্জে আ.লীগ নেতা তারা মিয়া আটক

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকারের একটি সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক এখলাছুর রহমান তারা মিয়া তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।


মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশের ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে নেতাকর্মীদের পাহারা দিতেও দেখা যায়।


ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর আগে পুলিশ ও বিজিবি নিজ নিজ এলাকায় এ ধরনের কোনো সমাবেশ বা ঘটনার তথ্য নেই বলে দাবি করেছিল। তবে ভাইরাল ভিডিওতে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়ার উপস্থিতি শনাক্ত হওয়ার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, রণজিৎ সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তাঁকে নিয়ে ঘটনাস্থল শনাক্ত করার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পৃক্ততা ও বিভিন্ন তথ্য উদ্‌ঘাটনে জিজ্ঞাসাবাদ এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com