সিলেট :
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আওলাদ আহম্মেদ (২৩)। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানার মামলা নম্বর ০৩/১৩৬, তারিখ ২ আগস্ট ২০২৬-এর তদন্তের অংশ হিসেবে তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আওলাদ আহম্মেদ আব্দুল জলিল ও হোসনেয়ারা বেগমের ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা দক্ষিণ সুরমা থানাধীন লালবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হিলুরাজি বাড়ি। বর্তমানে তিনি দক্ষিণ সুরমা থানাধীন সিলাম ইউনিয়নের জালালপুর এলাকার আলমদীরগ্রামে বসবাস করছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আওলাদ আহম্মেদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।