Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১০ নভেম্বর ২০২৬ · ০৩:০৩ অপরাহ্ন

৫ দফা দাবি আদায়ে সিলেটে সিএনজি মালিক-শ্রমিকদের আলটিমেটাম, ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট :

পরিবহন খাতের সমস্যা সমাধান, মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে সিলেটে ঐক্যবদ্ধ হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকেরা। পাঁচ দফা দাবি আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন নেতারা।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় দক্ষিণ সুরমার চণ্ডীপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে জাকারিয়া আহমদ বলেন, বর্তমানে পরিবহন শ্রমিকদের ওপর একধরনের নির্যাতন শুরু হয়েছে। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। একজন চালক সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চালিয়ে এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় করেন। অথচ একটি মামলায় পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। এভাবে শ্রমিকদের পক্ষে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হয়রানি বন্ধ ও পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে পরিবহন শ্রমিকেরা রাজপথে নামতে বাধ্য হবেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি (রেজি. নং-২৭৮৫), সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-৭০৭) এবং সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোট (রেজি. নং-২০৯৭)-এর সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং রাজা আহমদ ও এম বরকত আলীর যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ এবং চালক জোটের কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটন, সহসভাপতি বদরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, কামালবাজার উপ-পরিষদ ২০৯৭-এর সভাপতি জমির উদ্দিন, সবুজ মিয়া, ৭০৭-এর কেন্দ্রীয় সদস্য আলতাফ আহমদ চৌধুরী, লিটন আহমদ, রফিক মিয়া, মকবুল হোসেন, ফুল মিয়া, জিলু মিয়া, সুজন মিয়া, সেবুল আহমদ, আব্দুল জলিল ও সিতাব আলী।

এ ছাড়া হযরত শাহজালাল উপ-পরিষদের সভাপতি মো. রাইমুল ইসলাম, মুক্তিযোদ্ধা উপ-পরিষদ ৭০৭-এর সহসভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ, টিলাগড় উপ-পরিষদের সাবেক সভাপতি নুর ইসলাম, পীরের বাজারের সভাপতি নেছার আহমদ, বালুচরের সভাপতি আলী হোসেন এবং শাহী ঈদগাহের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে মালিক-শ্রমিকদের পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবি হলো—

১. ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ।

২. সিলেট জেলা ও মহানগরীতে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক এবং ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করা।

৩. সিলেটের শোরুম থেকে ক্রয় করা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান এবং পুলিশি দায়িত্ব পালনের সময় গাড়ির জ্বালানি ও চালকের খোরাকি নিশ্চিত করা।

৪. সিলেট জেলা ও মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা।

৫. ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা, ট্রাফিক কর্মকর্তাদের হয়রানি এবং বিআরটিএ সিলেট কার্যালয়ের হয়রানি বন্ধ করা।

সমাবেশে বক্তারা বলেন, পরিবহন খাতের বিদ্যমান সমস্যা সমাধানে মালিক-শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় পরিবহন খাতে অস্থিরতা বাড়তে পারে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com