Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
বালাগঞ্জে ১২ কোটি টাকার সেতুর ৬০ শতাংশ কাজ শেষ, পাঁচ মাস ধরে বন্ধ নির্মাণকাজ

৫৬ বছরের স্বপ্নের ঝুলন্ত সেতুতে থমকে উন্নয়ন, ভূমি জটিলতায় আটকে কাজ

১০ নভেম্বর ২০২৬ • ১১:৩৯ পূর্বাহ্ন

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা নদীর ওপর নির্মাণাধীন ঝুলন্ত সেতু ঘিরে তিনটি ইউনিয়নের মানুষের দীর্ঘ ৫৬ বছরের স্বপ্ন এখন অনিশ্চয়তায়। জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতায় সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হলেও বাকি কাজ এগোচ্ছে না। এতে চরম হতাশায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর শাখা বড়ভাঙা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে ১০০ মিটার দীর্ঘ এ ঝুলন্ত সেতু। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর সেতুর নির্মাণকাজ শুরু হলে এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছিল। কিন্তু ভূমি অধিগ্রহণের জটিলতায় সেই আনন্দ এখন হতাশায় রূপ নিয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকেই বড়ভাঙা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। এতদিন নদী পারাপারে নৌকা এবং ঝুঁকিপূর্ণ বাঁশ-কাঠের সাঁকোর ওপর নির্ভর করতে হয়েছে হাজারো মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন সময়ে সেতু নির্মাণের আশ্বাস ও উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি। অবশেষে নির্মাণকাজ শুরু হলেও এখন জমি অধিগ্রহণের জটিলতায় আটকে গেছে প্রকল্পটি।

বিজ্ঞাপন channeljaintanews24.com