Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
ইয়াবা, ভারতীয় টমেটো ও কম্বল উদ্ধার

সিলেটে দুই দিনে ৯১ জন গ্রেপ্তার, ১৯২ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের ব্যবস্থা

১০ নভেম্বর ২০২৬ • ১০:৪৬ পূর্বাহ্ন

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে ৯১ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১৯২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ ও ৮ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত পৃথক ২৪ ঘণ্টার অভিযানে এসব গ্রেপ্তার ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর রাত ১২টা থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

এদিনের অভিযানে ৭৭ পিস ইয়াবা ও ২ হাজার ৩৭ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৯০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৪১টি যানবাহন আটক করা হয়।

অন্যদিকে, ৮ নভেম্বর রাত ১২টা থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে আরও ৫১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

এদিনের অভিযানে ১৫৭টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাফিক বিভাগের অভিযানে ১০২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৪৮টি যানবাহন আটক করা হয়।

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com