Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

মাদ্রাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল, প্রতিষ্ঠানপ্রধানরা ১০ নভেম্বর পর্যন্ত সুযোগ পাবেন

১০ নভেম্বর ২০২৬ • ০২:৫৩ পূর্বাহ্ন

মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে শিক্ষক-কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইন আবেদন দাখিল ও অগ্রায়ণের সময়সীমা বাড়িয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।


সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের ৮ নভেম্বরের বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি উল্লেখ করা হয়।


নতুন সময়সূচি অনুযায়ী, বেসরকারি মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধানরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এমপিও আবেদন দাখিল করতে পারবেন। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ১২ নভেম্বর পর্যন্ত আবেদনগুলো অনলাইনে অগ্রায়ণ করতে পারবেন।


অধিদপ্তর জানায়, মেমিস সফটওয়্যারের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় নির্ধারিত সময়ে আবেদন দাখিল ও অগ্রায়ণ কার্যক্রম ব্যাহত হয়েছে। এ কারণে সংশ্লিষ্টদের সুবিধার্থে সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানপ্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।


এ ছাড়া মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন অগ্রায়ণে কোনো সমস্যা হলে সফটওয়্যারে নিবন্ধিত মুঠোফোন নম্বর ও আইপি ঠিকানা হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com