ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে প্রথমবারের মতো আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ২টায় গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৩৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ। সহযোগী সমন্বয়ক ছিলেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান, চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র পাল, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামছুল ইসলাম, দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন, গোলাম মোস্তফা ট্রাস্টের সমন্বয়ক রুহুল আমীন সুমনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর (দশঘর) গ্রামের বাসিন্দা মরহুম মাস্টার হাবিবুর রহমান ছিলেন একজন আদর্শ শিক্ষক ও আলোকিত মানুষ। ১৯৭২ সালে তৎকালীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা শেষে ১৯৮৪ সালে গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন।
তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ছাতক উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০১১ সালে তাঁর মৃত্যু হয়। তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সন্তানরা সম্প্রতি তাঁর নামে আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবৃত্তি প্রদান, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন দুর্যোগে ত্রাণসামগ্রী বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।