Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১২:১৮ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, মাদক আইনে মামলা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১২:১৮ পূর্বাহ্ন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলার উজ্জ্বলপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল।


গ্রেপ্তারকৃতরা হলেন শামছুল আলম (৪০) ও তাঁর স্ত্রী সুজিনা বেগম (৩৭)। শামছুল আলমের স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সর্দারপুর গ্রামে। বর্তমানে তাঁরা জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে বসবাস করছিলেন।


জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী জানান, এ ঘটনায় ৯ নভেম্বর জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।


পুলিশের এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১০.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com