Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৯ নভেম্বর ২০২৬ · ০৪:১৯ অপরাহ্ন

সিলেটসহ সারাদেশে ইউপি নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ভোট ১ হাজার ৫০ ইউনিয়নে

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ঢাকা :

সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাঁচ ধাপে আগামী ২৭ মে’র মধ্যে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে কমিশনের।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, প্রথম ধাপে আনুমানিক ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এ সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে। যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে এবং যেগুলো নির্বাচনের সময়সীমার মধ্যে এসেছে, সেগুলোকে নির্বাচনের আওতায় আনা হচ্ছে। উপজেলা সদর এলাকার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও জানান, কোনো উপজেলার সব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলে বা নির্বাচনের উপযোগী হলে ওই উপজেলার সব ইউনিয়নে একই ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে মামলা ও সীমানাসংক্রান্ত জটিলতা থাকা ইউনিয়নগুলোর বিষয়ে যাচাই-বাছাই চলছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেলে সেগুলোও নির্বাচনের আওতায় আসতে পারে।

সিলেট জেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন নিয়েও প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করতে বলা হয়েছে। গত ৪ নভেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি পাঠান। এতে স্থানীয় সরকার বিভাগের তালিকার সঙ্গে মাঠপর্যায়ের তথ্য মিলিয়ে কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, মামলা, সীমানা বিরোধ কিংবা ভোটার তালিকাসংক্রান্ত জটিলতা রয়েছে কি না, তা যাচাই করতে বলা হয়। এ নির্দেশনার আওতায় সিলেট জেলাও রয়েছে।

তবে সিলেট জেলার কোন কোন উপজেলা ও ইউনিয়ন প্রথম ধাপে নির্বাচনের আওতায় আসবে, তা এখনো চূড়ান্তভাবে প্রকাশ করা হয়নি। ফলে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাটসহ জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়নগুলোর ভোটের ধাপ জানতে নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকার অপেক্ষা করতে হবে।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে এ তালিকা চূড়ান্ত করার আশা করছে কমিশন।

পাঁচ ধাপে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। রমজান, এসএসসি পরীক্ষা ও আবহাওয়াগত পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হয়েছে অথবা নির্বাচনী সময়সীমার মধ্যে এসেছে। আইন অনুযায়ী আগামী ২৭ মে ২০২৭-এর মধ্যে এসব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

আসন্ন ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে পৃথক ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ জন্য ব্যালট ছাপানোর প্রস্তুতি এবং নির্বাচনী সরঞ্জাম যাচাইয়ের কাজও এগিয়ে নিচ্ছে কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম ধাপের ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com