Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৯ নভেম্বর ২০২৬ · ০৪:১৪ অপরাহ্ন

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

ঢাকা :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদনের খবরের সত্যতা এবং এর আইনগত ভিত্তি যাচাই করছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনিও সংবাদমাধ্যমে খবর দেখেছেন। তবে আবেদন করার বিষয়টির সত্যতা এখনো যাচাই করতে পারেননি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে।

তিনি বলেন, আবেদনটির আইনগত ভিত্তি রয়েছে কি না, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার রয়েছে কি না—এসব বিষয় সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হচ্ছে। পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইনসহ প্রয়োজনীয় বিষয় যাচাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। তাঁকে আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও স্থাপনায় হামলার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং তা প্রতিহত করছে।

সূত্র: এনটিভি অনলাইন⁠ | ঢাকা পোস্ট⁠ | আজকের পত্রিকা⁠ | রয়টার্স⁠

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com