Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ০৫:৪১ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকে ডিবির অভিযানে ৭০ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার, গ্রেপ্তার ১

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ | ০৫:৪১ অপরাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়িসহ মো. আজিম উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা বিড়ির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।


রবিবার (৮ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের লক্ষীপাশা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আব্দুর রহিম জিবানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আজিম উদ্দিনকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজতে থাকা ১০টি প্যাকেটে সংরক্ষিত মোট ৭০ হাজার শলাকা অবৈধ ভারতীয় ‘সেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি উদ্ধার ও জব্দ করা হয়।


অভিযানে এএসআই মোহাম্মদ রৌশন আলী, এএসআই মো. ইসমাইল হোসেন ও কনস্টেবল ৬৭৭ কাওছার আহমদ অন্তরসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ঘটনায় গ্রেপ্তার আজিম উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ছাতক থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৮.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com