Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৮ নভেম্বর ২০২৬ · ১২:৫১ অপরাহ্ন

সিলেট শিক্ষাবোর্ডের নতুন সচিব এমসি কলেজের অধ্যাপক মোহন্দ শাহজাহান কবীর

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন মুরারিচাঁদ (এমসি) সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে এমসি সরকারি কলেজ থেকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ১০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাঁকে বর্তমান পদ থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিজস্ব পার্সোনাল ডেটা শিট (পিডিএস) লগইন করে অবমুক্তি ও নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সিলেট শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে এমসি কলেজের অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরের পদায়নের খবরে শিক্ষাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন; ৫ নভেম্বর ২০২৬।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com