সিলেট : সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার বাদশা বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) আনুমানিক রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে।
কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশা বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের সিজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।
১৯ বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।