Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৮ নভেম্বর ২০২৬ · ০২:১৫ পূর্বাহ্ন

গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে এসে দুই সদস্যের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা ও চাকরি

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সংবাদ প্রতিবেদঢাকা: রাজধানীতে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে এসে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জানা গেছে, নিহত দুই সদস্য হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)। শনিবার (৭ নভেম্বর) মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অতিরিক্ত গরমে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তাঁদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলেও তিনি আশ্বাস দেন।

পরে নিহত দুই সদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা বিবেচনায় প্রত্যেক পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং সম্মানজনকভাবে দাফন-কাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com