Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সারাদেশে রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

টেকনাফের গহিন পাহাড়ে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় সেনাবাহিনীর যৌথ অভিযান

০৮ নভেম্বর ২০২৬ • ১২:২২ পূর্বাহ্ন

ঢাকা :

কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বিজিবি, এসআরবি ও পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় কিছুসংখ্যক খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পাশাপাশি মানবপাচারকারী চক্রের গোপন আস্তানাটি ধ্বংস করা হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।


অভিযানের শুরুতে আভিযানিক দল মানবপাচারকারী চক্রের আস্তানাটি চারদিক থেকে ঘিরে ফেলে। পরে সেখানে তল্লাশি চালিয়ে কিছুসংখ্যক খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযান শেষে মানবপাচারকারী চক্রের আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি, ৭ নভেম্বর ২০২৬।

বিজ্ঞাপন channeljaintanews24.com