ঢাকাঃ
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পূর্বে অনুমোদিত নামের পরিবর্তে নতুন পাঁচটি নাম নির্ধারণ করে এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে।
গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সীমান্ত-৩ শাখা থেকে জারি করা এক আদেশে এ অনুমোদন দেওয়া হয়। আদেশে সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষর করেন।
আদেশ অনুযায়ী, কোস্ট গার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। এ ছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’-এর নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।
জাহাজগুলোর পেন্যান্ট নম্বর অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন নাম অনুযায়ী জাহাজগুলোর পেন্যান্ট নম্বর হলো—বিসিজিএস অদম্য বাংলা (PC 208), বিসিজিএস ফিরোজ কবীর (PL 71), বিসিজিএস নুরুল ইসলাম (PL 72), বিসিজিএস এম হুমায়ুন কবীর (PL 73) এবং বিসিজিএস আশরাফ সিদ্দিকী (PL 74)।
বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭ অক্টোবর ২০২৬ তারিখের একটি পত্রের পরিপ্রেক্ষিতে এ নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও জানানো হয়েছে।
আদেশটি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অবগতির জন্য অনুলিপি দেওয়া হয়েছে।