Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ০৭:১৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

অসুস্থ মন্ত্রী আরিফুল হককে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ০৭:১৭ অপরাহ্ন

সিলেট : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপিকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় তাঁরা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।


শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াতের একটি প্রতিনিধি দল তাঁকে দেখতে যান। প্রতিনিধি দলের সদস্যরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি চিকিৎসাসংশ্লিষ্টদের কাছ থেকেও তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানেন।


প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সাক্ষাৎকালে জামায়াত নেতারা মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন।


উল্লেখ্য, শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাঁকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com