Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ০৬:২৪ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মহন গ্রেপ্তার

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ০৬:২৪ অপরাহ্ন

সিলেট : সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম মহনকে (২৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।


শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন জৈনপুর ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আমিনুল ইসলাম মহন দক্ষিণ সুরমার জৈনপুর ফকিরপাড়া এলাকার সানর মিয়ার ছেলে।


পুলিশ জানায়, মহন সিলেটের গোয়াইনঘাট থানায় দায়ের করা একটি দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলার নম্বর ১১। দণ্ডবিধির ৩৯৪ ও ৪১২ ধারায় দায়ের করা মামলাটির জিআর নম্বর ২০৪/২৪।


এ ছাড়া সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে।


এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমিনুল ইসলাম মহনকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com