গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে। উপজেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ২ হাজার ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
গত শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বহুনির্বাচনী পদ্ধতির এ পরীক্ষায় উপজেলার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
উপজেলার গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয় এবং বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি কেন্দ্রেই ছিল উৎসবমুখর পরিবেশ।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক আজমান শরীফ এবং গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান দৌলত। এ সময় অভিযাত্রিক সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ হোসাইন ও সাধারণ সম্পাদক আল আমিন জানান, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভার বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনটি কেন্দ্রে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে তারা সন্তোষ প্রকাশ করেন।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, সংগঠনের উপদেষ্টা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।