Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট সীমান্তে মদ, বিয়ার, ফেনসিডিল ও গরুসহ ১৪ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিয়ার, ফেনসিডিল, গরু, রসুন, কম্বলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা।


শনিবার (৭ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর ও উৎমা বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় মদ, বিয়ার, ফেনসিডিল, গরু, রসুন, কম্বল, ফল, টমেটো, আলু, কসমেটিকস, চিপস ও গাড়ির টায়ারসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।


তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com