অনলাইন ডেস্ক :
সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে উন্নয়নকাজ পরিদর্শনে যাওয়ার পর বুকে ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মন্ত্রীর পাশে থাকা সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম শুক্রবার রাতে জানান, মন্ত্রী বর্তমানে শঙ্কামুক্ত। তবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তিনি জানান, চিকিৎসকেরা মন্ত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ডা. শিশির বসাক ও ডা. নজরুল ইসলামের নেতৃত্বে তাঁর চিকিৎসা চলছে। এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসক চিকিৎসক দলে যুক্ত রয়েছেন।
সিলেট টুডে২৪-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে তিনি সিলেটে ফেরেন। শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে গাড়িতে ওঠার সময় অতিরিক্ত ঘাম, বুকে ব্যথা ও শরীর ঝিমঝিমসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থতার কারণে আরিফুল হক চৌধুরীর পূর্বনির্ধারিত কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করা হয়েছে।
এদিকে শুক্রবার বিকেলে মাউন্ট এডোরা হাসপাতালে মন্ত্রীকে দেখতে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে। আরও পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।