দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবার সৎ ভাই ফরিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার বক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরিদ মিয়া দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মৃত ওয়ারিশ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই দিন শিশুটিকে নানাবাড়িতে পাঠানোর জন্য তার মা ঘর থেকে বের করে দেন। এ সময় ফরিদ মিয়া কৌশলে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে শিশুটির চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।
মামলার পর দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের দিকনির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত ফরিদ মিয়াকে গ্রেপ্তার করে।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ফরিদ মিয়াকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদনা নোট: সংবাদটি মামলার এজাহার ও পুলিশের বক্তব্যের ভিত্তিতে সাজানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে অভিযুক্তকে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে উপস্থাপন করা হয়নি। শিশুটির পরিচয় ও ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয়েছে।