Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ১২:৫৫ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী, দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | ১২:৫৫ পূর্বাহ্ন

সিলেট :

সিলেট সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে সিলেট নগরের আখালিয়ার বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে হাসপাতালে তাকে দেখতে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

জানা গেছে, শুক্রবার সরকারি সফরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান আরিফুল হক চৌধুরী। সেখানে কার্যক্রম চলাকালীন তিনি হঠাৎ শারীরিক অস্বস্তিবোধ করেন। দুপুর সোয়া ১টার দিকে দ্রুত তাকে সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে আসা হয়।

মন্ত্রীর অসুস্থতার বিষয়ে তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, ভোলাগঞ্জে কাজ চলাকালে হঠাৎ মন্ত্রীর শরীরের ডান পাশ দুর্বল লাগে ও কাঁপতে শুরু করে। একই সঙ্গে তিনি অতিরিক্ত ঘেমে যাচ্ছিলেন এবং অস্বস্তি বোধ করছিলেন। দ্রুত যোগাযোগ করে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করা হয়।

তিনি আরও জানান, হাসপাতালে তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। কিছু রিপোর্ট এসেছে এবং বাকি পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করে চিকিৎসকেরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। তবে বর্তমানে তিনি কিছুটা সুস্থ ও বিপদমুক্ত আছেন।

এদিকে অসুস্থতার খবর পেয়ে শুক্রবার বিকেলে হাসপাতালে আরিফুল হক চৌধুরীকে দেখতে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন এবং মন্ত্রীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গে কথা বলে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৭.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com