Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি আন্তর্জাতিক রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ইরানের নিষেধাজ্ঞা এড়ানোর জাল, ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

০৬ নভেম্বর ২০২৬ • ১০:৫৫ অপরাহ্ন

মো. জুনেদ আহমদ, ফ্রান্স: ইরানের তেল রপ্তানি ও বিমান পরিবহন খাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর (ওএফএসি) এ ঘোষণা দেয়।


নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ভারতভিত্তিক সুনিয়েল কুমার শর্মা ও তাঁর স্ত্রী জাসপ্রিত প্রীতি শহিদ। তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই ভারতীয় নাগরিক এবং নয়টি প্রতিষ্ঠানকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে তুরস্কভিত্তিক ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।


মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, ভারতীয় এই দম্পতি ভুয়া জাহাজ নিবন্ধন, পতাকা ও সামুদ্রিক সনদ সরবরাহের মাধ্যমে ইরানের তেল পরিবহনে যুক্ত নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোকে আন্তর্জাতিক বিধিনিষেধ এড়িয়ে চলতে সহায়তা করেছেন। ওয়াশিংটনের দাবি, অন্তত ২০১৪ সাল থেকে তাঁরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।


মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশের সামুদ্রিক নিবন্ধন কর্তৃপক্ষের প্রতিনিধি পরিচয়ে তাঁরা জাহাজ নিবন্ধন ও সনদ দেওয়ার কার্যক্রম চালাতেন। এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ব্যবস্থার আদলে ওয়েবসাইটও তৈরি করা হয়েছিল। এসব ভুয়া নিবন্ধন ও সনদের মাধ্যমে ইরানের তেল পরিবহনে যুক্ত জাহাজগুলো নিজেদের প্রকৃত পরিচয় গোপন করে আন্তর্জাতিক জলসীমায় চলাচলের সুযোগ পেত।


অন্যদিকে, তুরস্কের ফুগো গ্রাউন্ড সার্ভিসেসের বিরুদ্ধে নিষেধাজ্ঞাভুক্ত ইরানি বিমান সংস্থাগুলোকে বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়ার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ইরান এয়ার ট্যুর, সাহা এয়ারলাইনস, সেপেহরান এয়ারলাইনস, ভারেশ এয়ারলাইনস, তাবান এয়ারলাইনস ও আতা এয়ারলাইনসকে বিভিন্ন সেবা দিয়েছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com