ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ডের শুমারির কাজ দ্রুত, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এসব ট্যাব বিতরণ করেন সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ফ্যামিলি কার্ডের সঠিক তালিকা প্রণয়ন ও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র মেরামতের যে মহা-উদ্যোগ শুরু হয়েছে, এ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে বড় অবদান রাখা সম্ভব।
তিনি বলেন, নতুন প্রজন্মের তথ্যসংগ্রহকারীদের দলমত-নির্বিশেষে শতভাগ নির্ভুল তালিকা তৈরি করতে হবে, যাতে কোনো প্রকৃত সুবিধাভোগী রাষ্ট্রীয় এ উদ্যোগ থেকে বঞ্চিত না হন।
মাঠপর্যায়ের কর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তথ্য সংগ্রহ করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতা কিংবা নেতিবাচক মনোভাবের মুখোমুখি হতে হতে পারে। তবে সব বাধা অতিক্রম করে ভোটার পরিচয়পত্র নিখুঁতভাবে যাচাইয়ের মাধ্যমে একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) এবং দোয়ারাবাজার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে বক্তব্য দেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রতিটি ঘরে ঘরে দ্রুত ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ডের ডেটাবেজ তৈরির কাজ সম্পন্ন করা সম্ভব হবে।