Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি হবিগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

অতীতে জনগণের অধিকার নিয়ে তামাশা করেছেন, তারা আজ দেশের বাইরে: জি কে গউছ

০৬ নভেম্বর ২০২৬ • ১০:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, অতীতে যারা জনগণের অধিকার নিয়ে তামাশা করেছেন, তারা আজ দেশের বাইরে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। অতীতেও বিএনপি দেশের দায়িত্ব পালন করেছে, বর্তমানেও দায়িত্বে রয়েছে। সারাদেশে বিএনপির নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম চলছে। এসব উন্নয়নকাজে যাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম না হয়, সেদিকে দলের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।


তিনি আরও বলেন, দলের কোনো নেতাকর্মী অনৈতিক সুবিধা নিতে চাইলে তার দায় দল নেবে না।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জি কে গউছ বলেন, হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের লাখাই অংশের বলভদ্র নদের সেতু পর্যন্ত সড়কটি প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীত করার কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। এ উন্নয়নকাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।


সভায় আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ মো. ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম মোল্লা তাজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এবং সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল।


এ ছাড়া উপস্থিত ছিলেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম এবং মহিলা দলের আহ্বায়ক রেজভী আক্তার পান্নাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।


সভায় লাখাই উপজেলার বুল্লাবাজারে যানজট নিরসনে চৌরাস্তায় পাতাল সড়ক নির্মাণের প্রস্তাব উত্থাপন করা হয়। হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের লাখাই অংশে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে জনদুর্ভোগ সৃষ্টি বন্ধে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।


এ ছাড়া মাদক ও চুরি প্রতিরোধে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ, পুলিশের বিট পুলিশিং কার্যক্রম জোরদার, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শিকা সুচিত্রা-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।


সভায় লাখাই উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর নির্মাণেরও অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন channeljaintanews24.com