Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৬ নভেম্বর ২০২৬ · ০৫:০৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট , সিলেট: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকা থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল নুরুল ইসলামের মরদেহ। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। ওই বাসায় নুরুল ইসলাম তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

শুক্রবার সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপকমিশনার মো. আফজাল হোসেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।

নুরুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড—ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com