Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | ০২:৫৩ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি কারাগারে

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ | ০২:৫৩ অপরাহ্ন

সিলেট , সিলেট: সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথরে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেল ৩টার দিকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।


কারাগারে পাঠানো শুক্কুর আলী (৩৮) সিলেটের জালালাবাদ থানার গোবিন্দপুর গ্রামের ময়না মিয়ার ছেলে।


এ তথ্য নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান বলেন, পুলিশ আসামি গ্রেপ্তারে টালবাহানা করেছে। বৃহস্পতিবার মূল আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। মামলার অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে গত ৭ আগস্ট ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ ছিনিয়ে নেয়। পাশাপাশি তাকে অপহরণেরও চেষ্টা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।


হামলার শিকার সাংবাদিক কবির আহমদ দৈনিক কালের কণ্ঠের সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এদিকে মামলার প্রধান আসামি কারাগারে যাওয়ার পর ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।


ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৬.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com