সিলেট: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর জেলরোড থেকে ধোপাদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা জেলরোড থেকে ধোপাদীঘির পাড় পর্যন্ত এলাকায় মিছিল বের করেন। এ সময় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সিটিএসবি শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের একাধিক দল অভিযান চালায়।
অভিযানে পুলিশের সিয়েরা-১, হোন্ডা মোবাইল-১, সিয়েরা-৩, সিয়েরা-৪ ও রোমিও-৪ টিম অংশ নেয়। এ সময় মিছিল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে একটি বড় ব্যানার, পাঁচটি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের মো. শাহেক আহমেদ (৩২), মৌলভীর চক গ্রামের মুন্না আহমেদ (২৯) ও হাতিডহর গ্রামের মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭); কানাইঘাট উপজেলার মেছা গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের তানিম ইকবাল (১৯) ও সালেহ আহমেদ (১৮), মহেশপুর গ্রামের কিবরিয়া আহমেদ (৩০), জয়পুর পূর্ণখলা গ্রামের আলী আহমদ (৪৫) এবং বীরদল ছোটফৌদ গ্রামের এন এম নাদিম (২০)।
এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি ১০ নম্বর রোডের ফাহিম হাসান রবি (১৮), গোপশহর গ্রামের জাকের খান (২৯) ও বড়ইকান্দি ২৮ নম্বর ওয়ার্ডের জুনায়েদ আহমেদ (৩৮) রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।