Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১১:১২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

পূর্ববিরোধের জেরে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, চার গুলিসহ রিভলবার উদ্ধার; গ্রেপ্তার ১

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ১১:১২ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:

পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের পর তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে তুহিন আহমদ (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় চারটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরের বড়কাঁপন আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। এ সময় বাসা থেকে চারটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।


পুলিশের সন্দেহের ভিত্তিতে অস্ত্র উপস্থাপনকারী তুহিন আহমদকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ববিরোধের জেরে গত ৩ নভেম্বর ভুক্তভোগী শফিকুল ইসলাম লিটনকে অপহরণ করে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরবর্তী সময়ে তাঁকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর বাসায় রিভলবারটি রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।


এ ঘটনায় অস্ত্র আইন, ১৮৭৮ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি হলো—৫(১১)২০২৬ ও ৬(১১)২০২৬।


গ্রেপ্তারকৃত তুহিন আহমদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৫.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com