Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৫ নভেম্বর ২০২৬ · ১১:০০ অপরাহ্ন

শান্তিগঞ্জের পাথারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রকৃত উপকারভোগী নির্বাচনে গুরুত্ব

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

শান্তিগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অসচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাথারিয়া বাজারের ইস্কন মার্কেটে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাহিদ উদ্দিনের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আক্কাস মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের নিয়োগকৃত প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি যুক্তরাজ্যপ্রবাসী আকিকুর রহমান আকিক, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসু উদ্দিন ও মোজাহিদ উদ্দিন।

এ সময় আরও বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মমিন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন, মোহাম্মদ আঙ্গুর মিয়া, আরিফ রেজা, ফয়জুল ইসলাম ও শাহ আলম, শ্রীনাথপুর গ্রামের মজনু মিয়া, উপজেলা যুবদলের সদস্য শিব্বির আহমদ, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুনসুর মিয়া, স্বেচ্ছাসেবক দলের বাবুল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমদ, ছাত্রদল নেতা মার্জান আহমেদ এবং পাথারিয়া ইউনিয়নের তথ্য সংগ্রহকারী সুপারভাইজার আতাউর রহমান।

তথ্য সংগ্রহ কার্যক্রমে দায়িত্ব পালন করছেন জেসমিন আক্তার, শাহিদা বেগম, মল্লিকা রানী দাশ, শিমলা রানী তালুকদার, ফয়েজ আহমদ, মাসুদা বেগম ও সালমা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি সহায়তার আওতায় আসবে। এ কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ তারা মিয়া, পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ রাজ্জাক মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ আলী, আব্দুস সামাদ, দিলোয়ার হুসেন, বাবুল মিয়াসহ বিএনপির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com