Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৫ নভেম্বর ২০২৬ · ০৫:৩৬ অপরাহ্ন

বীরগঞ্জে এক রাতের অভিযানে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ উদ্ধার মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা, আন্তজেলা চোরচক্রের সন্ধান
ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক রাতেই ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. মোশারফ হোসেন ওরফে মশিউর (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় বীরগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার।

পুলিশ জানায়, বুধবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও এসআই জাহাঙ্গীর বাদশা রনির নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছারগ্রাম পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় নজরুল ইসলামের ছেলে মো. মোশারফ হোসেন ওরফে মশিউরের বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানে এসআই দীপু কুমার, এসআই রায়হান নবী ও এএসআই একরামুল হক অংশ নেন। পরে পুলিশ মোশারফকে আটক করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রতিবেশী সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মোটরসাইকেলগুলোর বিষয়ে মোশারফের কাছে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। এমনকি মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামের নেফাউরের ছেলে মো. গোলাপ মিয়া (৪৫)-এর নাম উল্লেখ করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গোলাপ মিয়াসহ দিনাজপুর ও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলার কয়েকজন সহযোগী আন্তজেলা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। চুরি করা মোটরসাইকেলগুলো মোশারফের বাড়িতে রেখে বিক্রির চেষ্টা করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আক্তারুল ইসলাম সরকার, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, এসআই দেবাশীষ চন্দ্র বর্মণ ও এসআই জাহাঙ্গীর বাদশা রনি উপস্থিত ছিলেন।

উদ্ধার হওয়া ছয়টি মোটরসাইকেলকে কেন্দ্র করে আন্তজেলা চোরচক্রের সন্ধান পাওয়ায় চক্রটির অন্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com