Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৫ নভেম্বর ২০২৬ · ১২:৪৬ অপরাহ্ন

তিন দিনের সফরে সিলেট আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

সিলেট : তিন দিনের সরকারি সফরে সিলেট আসছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী ৫ থেকে ৭ নভেম্বর তাঁর এ সফরকে ঘিরে সিলেটের বিভিন্ন উপজেলায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সফরকালে তিনি কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজের উদ্বোধন করবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে রওনা হয়ে রাত ৯টা ৪০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মন্ত্রী। পরে তিনি সিলেট নগরীর নিজ বাসভবনে অবস্থান করবেন।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকেই শুরু হবে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি। সকাল ৯টায় সিলেটের বাসভবন থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় কাটালবাড়ি-লাছুখাল সংযোগ সড়ক এবং সকাল ১০টা ৪০ মিনিটে সাদাপাথর ভিউ পয়েন্টের উন্নয়নকাজের উদ্বোধন করবেন।

এরপর গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে রয়েছে সালুটিকর-গোয়াইনঘাট সড়ক থেকে ফুলতলবাগ গ্রামীণ সড়ক, পাইকরবাড়ি-লক্ষ্মীনগর সড়ক এবং হাতিরপাড়া-মানিকগঞ্জ সড়ক উন্নয়নকাজ। দুপুরের বিরতির পর বিকেল ২টা ৩০ মিনিটে মর্জাতপুর সড়কের মেরামতকাজের উদ্বোধন করবেন।

জৈন্তাপুরে ত্রিপাল্লা বেইলি ব্রিজের উদ্বোধন

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে জৈন্তাপুর উপজেলায়। শুক্রবার বিকেল ২টা ৫০ মিনিটে গোয়াইনঘাট থেকে জৈন্তাপুরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের ত্রিপাল্লা বেইলি ব্রিজ নির্মাণকাজের শুভ উদ্বোধন করবেন তিনি। এ কর্মসূচি শেষে বিকেল ৪টায় সিলেট নগরীর নিজ বাসভবনে ফিরে যাবেন।

এদিকে, শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার জেলার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন মন্ত্রী। সেখানে সার্কিট হাউসে উপস্থিতি এবং জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ২টায় বিএনপি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে বিকেল ৪টা ৩০ মিনিটে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব বিজন কুমার সিংহ স্বাক্ষরিত ৪ নভেম্বরের সফরসূচিতে এসব কর্মসূচির উল্লেখ রয়েছে। সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সফরকালে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকাজের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট এলাকাগুলোর উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com