জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদ, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জালাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশিদ সরকার, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সুলেমান আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমদ, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক বিলাল আহমদ, সিলেট জেলা তাঁতী দলের সদস্য ইসমাইল মিয়া রিপন, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান আহমদ এবং উপজেলা যুবদলের সদস্য হেলাল খান।
বিশেষ অতিথিদের বক্তব্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। তারা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের সুফল যেন প্রকৃত অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় প্রয়োজন।
এ সময় বক্তারা সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।