মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় জিরা, কাভেরী মেহেদি ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ নভেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল। অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবি সদস্যরা অবস্থান নেন।
বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে একটি কাভার্ড ভ্যান চেকপোস্টের দিকে আসার সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চালক মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রায় ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি উদ্ধার করা হয়। জব্দ করা পণ্য ও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।
জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।