Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ০১:৫০ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

৭ নভেম্বর উপলক্ষে সিলেট মহানগর বিএনপির র‍্যালি ও পতাকা উত্তোলন কর্মসূচি

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ০১:৫০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিলেট: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি নয়, বরং দিবসটি ঘিরে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি।


কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার সকাল ৯টায় নগরীর তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন দুপুর ৩টায় সিলেট রেজিস্টারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে।


সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানিয়েছেন।


বিবৃতিতে কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ড, বিভিন্ন থানা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


দিবসটি যথাযথ মর্যাদায় পালনে মহানগর বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০৪.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com