সিলেট :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও জয়ের সম্ভাবনা বিবেচনায় প্রার্থী বাছাই করবে বিএনপি। এ ক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনা করে উপযুক্ত প্রার্থী নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন। যাঁর জনপ্রিয়তা ও নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি, তাঁকেই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরও জোরদার হবে। ভোটগ্রহণ ও মনোনয়নপত্র জমার তারিখ ঘোষণার পর দলীয় কার্যক্রমও সে অনুযায়ী এগোবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না উল্লেখ করে রিজভী বলেন, এ নির্বাচনে জেলা বিএনপির নেতারা যেসব প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখবেন, তাঁদের দলীয় সমর্থন দেওয়া হবে।