সিলেট :
সিলেট নগরের কোতোয়ালী থানাধীন কাষ্টঘর সুইপার কলোনী এলাকায় স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায় হৃদয় হরিজন (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি আমিন আহমদকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) এসআরবি-৯-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার আমিন আহমদ সিলেটের এয়ারপোর্ট থানাধীন নালিয়া এলাকার শহিদ আহমদের ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাষ্টঘর সুইপার কলোনী এলাকায় ভিকটিম হৃদয় হরিজনের বাসার সামনে আমিন আহমদ তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় হৃদয় এর প্রতিবাদ জানিয়ে ছবি ও ভিডিও ধারণ করতে নিষেধ করলে আমিন আহমদসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও হুমকি দেন।
এরপর ওই ঘটনার জের ধরে রাত আনুমানিক ৮টার দিকে আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনী সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান। সেখানে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের অংশ ও পেছনের অংশ গুরুতর জখম হয়।
হৃদয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১২ অক্টোবর ২০২৬ তারিখে কোতোয়ালী মডেল থানায় নথিভুক্ত হয়। মামলা নম্বর ১৯। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসআরবি-৯ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল জৈন্তাপুরের শুক্রবাড়ি বাজারে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আমিন আহমদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।