Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০৩ নভেম্বর ২০২৬ · ০৬:০৫ অপরাহ্ন

চার দিন গ্যাস সরবরাহ কমবে, বন্ধের খবরকে গুজব বলল পেট্রোবাংলা

চ্যানেল জৈন্তা নিউজ সাময়িক স্বল্পচাপ থাকতে পারে কিছু এলাকায়, আতঙ্কিত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট
ছবি

আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। একই সঙ্গে এ ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা এ আহ্বান জানায়।

পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে।

সংস্থাটি জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের মধ্যে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ পরিস্থিতিতে বর্তমানে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে আগামী চার দিন ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, এ সময়ে দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমতে পারে।

তবে পেট্রোবাংলা স্পষ্ট জানিয়েছে, গ্যাস সরবরাহ কমে গেলেও তা পুরোপুরি বন্ধ হবে না। সরবরাহের পরিমাণ কমে যাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com