Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ
আগে গ্রেপ্তার দুজনের কাছ থেকে স্বর্ণের চেইন, স্মার্টফোন ও সিএনজি অটোরিকশা উদ্ধার

শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় তিনজন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও অটোরিকশা

০৩ নভেম্বর ২০২৬ • ০১:২৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় জড়িত থাকার অভিযোগে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ নিয়ে মামলাটিতে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া দুই আসামির কাছ থেকে লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন, একটি স্মার্টফোন ও ঘটনার সময় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।


রোববার (১ নভেম্বর) শ্রীমঙ্গল থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় দস্যুতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ পারভেজ ভূইয়া, এসআই বাবলু কুমার পাল ও এসআই দিপংকর হালদারসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।


অভিযানে গত ১৫ অক্টোবর মামলার এজাহারভুক্ত আসামি মো. ইমরান আহমেদ (২৯) ও মো. ইসমাইল মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত একটি স্বর্ণের চেইন, শাওমি ব্র্যান্ডের রেডমি-৯ মডেলের একটি স্মার্টফোন এবং ঘটনার সময় ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।


পরবর্তী সময়ে গত ৩১ অক্টোবর একই মামলায় জড়িত থাকার অভিযোগে মো. কাউসার আহমেদ সবুজ (৩৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।


সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।


গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল থানা-পুলিশ।


তথ্যসূত্র: শ্রীমঙ্গল থানা-পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন channeljaintanews24.com