Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ০৪:৫৬ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এইচএসসিতে পাসের হার ৯৯.৫৬%, জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ০৪:৫৬ অপরাহ্ন

সিলেট:

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৪৮ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৫৬ শতাংশ। পাশাপাশি জিপিএ-৫ অর্জন করেছে ১৬২ জন শিক্ষার্থী।


প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে ২৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৬৮ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৩৭ জন এবং পাসের হার ৯৯ দশমিক ২৬ শতাংশ।


অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। উভয় বিভাগেই শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।


ফলাফলের গ্রেডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জিপিএ-৪ থেকে ৫-এর নিচে পেয়েছে ২৩৭ জন, জিপিএ-৩.৫ থেকে ৪-এর নিচে ৩৬ জন, জিপিএ-৩ থেকে ৩.৫-এর নিচে ১২ জন এবং জিপিএ-২ থেকে ৩-এর নিচে পেয়েছে ১ জন শিক্ষার্থী।


বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শতভাগ পাসের সাফল্য প্রতিষ্ঠানটির সামগ্রিক ফলাফলকে আরও সমৃদ্ধ করেছে। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে।


প্রতিষ্ঠানটির এ ফলাফল সিলেটের শিক্ষাঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com