Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
০২ নভেম্বর ২০২৬ · ০৪:০১ অপরাহ্ন

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু
ছবি

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই জহিরুল ইসলাম জসিমও গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়নুল হক (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার বড়গাছ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দিবাগত রাতে জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। তিনি বড়গাছ গ্রামের উম্মর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জের রামপাশা গ্রামের লন্ডনপ্রবাসী দুলা মাস্টারের জমি বিক্রিকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে একই গ্রামের মাহমুদ মিয়া, মামুন মিয়া ও ময়নুল হকের বিরোধ চলছিল। রোববার বিকেলে জমিসংক্রান্ত আলোচনা চলাকালে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জহিরুল ইসলাম জসিমের মাথায় আঘাত করেন এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। বড় ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে জাহাঙ্গীর ঘটনাস্থলে ছুটে গেলে তাঁকেও মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত ময়নুল হককে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
channeljaintanews24.com