Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ০২:৩২ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা

✍ চ্যানেল জৈন্তা নিউজ
🕒 সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ০২:৩২ অপরাহ্ন

সিলেট :

সিলেট নগরীর বালুচর এলাকার ‘করিমউল্লাহ টিলা’র একাংশ অবৈধভাবে কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১১ জনকে আসামি করা হয়েছে।


শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ বাদী হয়ে পরিবেশ সংরক্ষণ আইনে মামলাটি করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন—নগরীর উত্তর বালুচরের জালাল উদ্দিন (৫৬), জাহাঙ্গীর মিয়া (৫৮), মোশারফ আলী (৫৫), শাকির আহমদ (৫৩), ইউসুফ আলী (৫৭), নাজমুল (৪১), শহীদুল আলম (৪৭), জাকির হোসেন (৪৪), জসিম উদ্দিন (৫৮), জামাল উদ্দিন (৪২) ও কামাল (৪১)।


পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২০ এপ্রিল কোনো ধরনের অনুমোদন ছাড়াই ‘করিমউল্লাহ টিলা’র একাংশ কেটে মাটি সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তাঁরা সাড়া দেননি। পরবর্তী সময়ে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে নিয়মিত ফৌজদারি মামলা করা হয়।


পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, অনুমতি ছাড়া পাহাড় বা টিলা কাটা নিষিদ্ধ। এ ধরনের অপরাধের প্রথমবারের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা দুই লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।


তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০২৬।

ছবি
channeljaintanews24.com
logo
ভিজিট করুন
০২.১১.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com