Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

নতুন মজুরি বোর্ড ঘোষণা, শ্রমিকদের কারখানায় ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

০১ নভেম্বর ২০২৬ • ০২:১৬ অপরাহ্ন

পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে গঠিত এই বোর্ডকে দ্রুততম সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে।


রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


ব্রিফিংয়ে শ্রমমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের ঘোষণা রোববার দেওয়া হবে বলে মন্ত্রণালয় বারবার জানালেও একটি মহল শ্রমিকদের রাস্তায় নামিয়েছে।


তিনি জানান, শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে গঠিত বোর্ড দ্রুততম সময়ের মধ্যে মজুরি ঘোষণা করবে। বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় শ্রমিকদের রাস্তা ছেড়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।


শ্রমিকদের আন্দোলনে বাইরের ইন্ধন থাকতে পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তাঁর ভাষ্য, ডিসেম্বরকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে চেষ্টা চলছে, শ্রমিকদের রাস্তায় নামানোর ঘটনার সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে।


সূত্র: বাংলা ট্রিবিউন

বিজ্ঞাপন channeljaintanews24.com