ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে মশাল মিছিল করে বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট থেকে ছাতকে আসার পর স্থানীয় জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ছাতক উপজেলার জাতুয়া বুকারভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুমেল আহমদ রুবেল (২৪) ও সুমন আহমদ (২৮)। রুমেল আহমদ রুবেল সিলেটের বিয়ানীবাজার থানার সাইদনাপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরের জিন্দাবাজার এলাকার জল্লারপারে বসবাস করেন। অপরজন সুনামগঞ্জের দিরাই থানার সরমঙ্গল গ্রামের আব্বাস আলীর ছেলে সুমন আহমদ। বর্তমানে তিনি সিলেট নগরের শেখঘাট এলাকায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মশাল মিছিল নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়ার অভিযোগে তাঁদের অবরুদ্ধ করেন স্থানীয় জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ছাতক থানার এসআই শরিফুল ইসলাম ও এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেপ্তার করে।
ছাতক থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন পিপিএমের দিকনির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ছাতক থানার এফআইআর নং-১৬, তারিখ ৯ আগস্ট ২০২৬, জিআর নং-২৩ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।