Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সারাদেশে রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল মিরপুর-১০, টিয়ারশেল-জলকামান নিক্ষেপ

০১ নভেম্বর ২০২৬ • ০১:২৬ অপরাহ্ন

ঢাকাঃ

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় প্রায় ৪০ মিনিট ধরে চলা পুলিশ ও পোশাকশ্রমিকদের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুর ১২টার পর পুলিশ মিরপুর-১০ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এরপর ওই এলাকায় সীমিত পরিসরে যানবাহন চলাচল শুরু হয়েছে।


রোববার (১ নভেম্বর) সকালে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এতে মিরপুর-১০ নম্বর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।


বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, সকাল থেকে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে পুলিশ। সকাল ১১টা পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চলে। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে না যাওয়ায় বেলা ১১টা ২০ মিনিটের দিকে পুলিশ অভিযান শুরু করে।


এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। অন্যদিকে, বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রায় ৪০ মিনিট ধরে চলা সংঘর্ষে মিরপুর-১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


পরে দুপুর ১২টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিরপুর-১০ এলাকার নিয়ন্ত্রণ নেয়। শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-২, ১১ ও ১৪ নম্বর এলাকার বিভিন্ন সড়কে বিক্ষিপ্তভাবে অবস্থান নেন।


শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর-১০ এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সীমিতসংখ্যক যানবাহন চলাচল শুরু হলেও সড়ক প্রায় ফাঁকা ছিল। নতুন করে সড়ক অবরোধ ঠেকাতে পুলিশ কাউকে রাস্তায় অবস্থান করতে দিচ্ছিল না।


মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই হাফিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, এই মুহূর্তে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।


পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই এ সংঘর্ষের ঘটনা ঘটল।

সূত্র: বাংলা ট্রিবিউন, ১ নভেম্বর ২০২৬।

বিজ্ঞাপন channeljaintanews24.com