সিলেট: সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত ও সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ৭৮ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। এ ছাড়া হকার উচ্ছেদ অভিযানে আরও ৪৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রয়েছেন।
এ অভিযানে ১ হাজার ৯২০ কেজি ভারতীয় টমেটো, ১৩ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সিরাপ এবং ভারতীয় চকলেট, সাবান ও ভ্যাসলিন উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিনে মহানগরীর বিভিন্ন থানা এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হকার উচ্ছেদ অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের সিলেট মহানগরী আইন, ২০০৯ অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, ৩১ অক্টোবর মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করে এসএমপি। এ অভিযানে মোট ৫১ জনকে আটক করা হয়।
থানাভিত্তিক আটকের তথ্যে কোতোয়ালি মডেল থানা থেকে ৬ জন, জালালাবাদ থানা থেকে ১৬ জন, এয়ারপোর্ট থানা থেকে ৮ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ১২ জন, মোগলাবাজার থানা থেকে ১ জন এবং শাহপরাণ (রহ.) থানা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
একই দিন কোতোয়ালি মডেল থানা এলাকায় পৃথক হকার উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ১৩ জনকে আটক করা হয়েছে এবং আনুমানিক ৩০ থেকে ৪০ জন হকারকে উচ্ছেদ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ট্রাফিক পুলিশের অভিযান
মহানগরীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে ৩০ অক্টোবর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ৮৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৩৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৪টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।