Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সুনামগঞ্জ রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

ডেঙ্গু প্রতিরোধে গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন এমপি মিলন

০১ নভেম্বর ২০২৬ • ১২:২৬ পূর্বাহ্ন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের প্রশাসক প্রবাল লাল দাসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন।

বিজ্ঞাপন channeljaintanews24.com